
মোঃ জামাল হোসেনঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবীতে ৩২৭টি পৌরসভায় একযোগে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ২৮, ২৯ ও জানুয়ারি ৭২ ঘন্টার কর্মবিরতীর অংশ হিসাবে ২য় দিন ২৯ জানুয়ারি শাহ্রাস্তি পৌরসভায় যথাযথ ভাবে পালিত হয়। উক্ত কর্মসূচীতে শাহ্রাস্তি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। কর্মসূচী চলাকালে পৌরসভা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহ্রাস্তি পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সহকারী এ্যসেসর মোঃ সামছুল আলম, সভায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও পৌরসভার সচিব তোফায়েল আহাম্মদ শেখ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাসান বসরী, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ হাসানুজ্জামান, প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, এ্যসেসর মোঃ নাছির উদ্দিন, হিসাব রক্ষক মানিক লাল ঘোষ, সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, সহকারী কর আদায়কারী মোঃ মাহবুব আলম, সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ ছোটন চন্দ্র বিশ্বাস, নি¤œমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক মোঃ সোলাইমান মিয়া, মোঃ মহসিন মিয়া, সড়ক বাতি পরিদর্শক মোঃ সাইদুর রহমান, কার্য সহকারী মোঃ জসীম উদ্দিন, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর মোঃ আবু সুফিয়ান, কম্পিউটার অপারেটর মোঃ মাইদুল ইসলাম, আদায়কারী নাছিমা আক্তার, প্রবীর কুমার দত্ত, মামলা সহকারী পংকজ কুমার দে, রোলার ড্রাইভার মোঃ কামাল হোসেন, মোঃ আহসান হাবিব, মোঃ কামাল হোসেন, পানির লাইনম্যান মোঃ শাহ আলম, মোঃ শাহাদাত হোসেন, বিদ্যুৎ সহকারী নিতাই দেবনাথ, বিদ্যুৎ হেলপার মোঃ ফারুক হোসেন, অফিস সহায়ক মোঃ কাউছার হোসেন, মোঃ শাহজান, মোঃ আলী আহম্মদ, মোঃ মোশারফ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, কুসব দাস, পূর্ণিমা রানী দাস, সকল সুইপার ও ঝাড়–দারসহ অন্যান্য সকল শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন যে, সকলে ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায় পর্যন্ত আগামী দিনের কর্মসূচী সমূহ আন্তরিক ভাবে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। কর্মসূচী চলাকালে পানি সরবরাহ ছাড়া অন্যান্য সকল নাগরিক সেবা বন্ধ থাকবে।
