
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭মার্চ (শনিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর হাতেই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশে বাস করছি। আমরা সকলে বঙ্গবন্ধুর ভাষন মনে লালন করতে হবে। তোমাদের দেশ স্বাধীনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তোমদের দিকেই তাকিয়ে আছে বিশ্ব। এই ভাষনের জন্যই মুক্তিযুদ্ধের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। তার হাতেই বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধুর জীবনী শিক্ষার্থীদের অন্তরে লালন করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন দিবস সম্পর্কে জানতে হবে।
তিনি বলেন, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সহযোগিতায় আমাদের এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন হয়েছে। কিছু কিছু ভবনের কাজ চলমান রয়েছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষিকা আয়শা বেগম,সহকারী শিক্ষিকা তানজিনা খানম,সহকারী শিক্ষিকা মোহছেনা আক্তার ,সহকারী শিক্ষিকা রোকেয়া আক্তার ।
