
ফরিদগঞ্জে পৃথক দুুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এবং মা-ছেলেসহ ৬ জন
আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের নারকেলতলা এবং
পোয়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকালে
চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় আগত আনন্দ
পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা
ঘটে। এতে বাসযাত্রী আঃ কাইয়ুম (৪০), মফিজ উদ্দিন (৬৫) ও তার স্ত্রী হাজেরা
বেগম (৫২) ও সুমন (৩৯) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন জানায়, অল্পের জন্যে
বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা।
এছাড়া ফরিদগঞ্জ-কাটাখালি সড়কের পোয়া এলাকায় মোটরসাইকেলের সাথে ইজিবাইকের
সংঘর্ষে অাঁখি বেগম (২২) ও তার ছেলে রিমন (২) গুরুতর আহত হয়। উভয় ঘটনায়
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্
েভর্তি করেছে।
