জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন ওসাবলম্বী করতে বিভিন্ন যুগান্তকারী প্রদক্ষেপ হাতে নিয়েছেন
———– মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ শাহ্রাস্তির সূচীপাড়া দক্ষিন ইউনিয়নে মহিলা আওয়ামীলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোম্বর রবিবার বিকাল ৪ টায় কেশরাঙা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন ও সাবলম্বী করতে বিভিন্ন যুগান্তকারী প্রদক্ষেপ হাতে নিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা অধিষ্ঠিত। তাদেরকে ঘরের কোণে আটকে রাখা যাবে না। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যাবে। যারা মহিলা আওয়ামীলীগের এ কমিটিতে নাম অর্ন্তভূক্ত করবেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে মহিলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আঃ মান্নান বেপারী। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ আবুল কালাম, মোঃ বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ ইমাম হোসেন, শাহাজান পাটোয়ারী, খলিলুর রহমান, হাবিব উল্যাহ, লক্ষ্মীকান্ত চক্রবর্তী প্রমুখ। সভায় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
