
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতাঃ শাহরাস্তি সূয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ও সূয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় এ দুটি ভবনের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে তা জননেত্রী শেখ হাসিনার অবদান। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগমীতেও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিদ্যালয়টিকে কলেজ করার প্রস্তাব এসেছে। আমরা সময় মত এ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করব। আমাদের শিক্ষার্থীদের কম্পিউটারাইজড আধুনিক ও ডিজিটাল শিক্ষায় উজ্জিবিত করতে হবে। কম্পিউটার শিক্ষা গ্রহন না করলে শিক্ষার্থীরা চাকুরীতো দুরে থাক, ব্যবসাও করতে পারবে না। সেজন্য শিক্ষাথীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষাথীরা শুধু গাইড বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অবসর সময়কে শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তির পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক মমতাজ উদ্দিন, প্রকৌশলী জিয়াউল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, প্রাক্তণ শিক্ষক সুলতান আহমেদ, প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবলীগ আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, রায়শ্রী উত্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুশু, ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সূয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকবুল আহমেদ মজুমদার, কাউন্সিলর মুকবুল আহমেদ, সাহাবুদ্দিন আলম, নুর মোহাম্মদ মোল্লা, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, যুগ্ম-আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
