চাঁদপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত, অসহায়, দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
গতকাল ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এ কার্যক্রম উদ্বোধন করেন। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওবায়েদুর রহমান তৃপ্তি প্রমুখ। অনুষ্ঠানে চাঁদপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি ডাঃ দীপু মনি কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতার হাতে কম্বল তুলে দেন। তিনি ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ বোরহান বেপারী, ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইমাম হাসান রাসেল গাজী, যুগ্ম আহ্বায়ক আরশাদ মোল্লাসহ আরো কয়েকটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড নেতার হাতে কম্বল তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নেতারা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করবেন।

