অতীতকে ভুলে হ্যাপীকে গ্রহণ করতে চেয়েছিল চাঁদপুরের যুবক শওকত। আর এমন প্রস্তাব পেয়ে চটেছেন নায়িকা হ্যাপী। তিনি মন্তব্য করেছেন- “আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে সবার এত আগ্রহ কেন? তাছাড়া আমি তো রাস্তায় পড়ে যাইনি বা পচে যাইনি যে, যে কেউ আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবে।” এদিকে এখন পর্যন্ত বিষয়টি পরিবারকে জানাননি ২৩ বছর বয়সী গাজী মাজহারুল ইসলাম শওকত। ছোট ভাইকে নিয়ে বাজারে মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবস্যায় করেন তিনি। সমাজের কারও বলা কথা গায়ে মাখেন না জানিয়ে শওকত বলেন, “আমি চাই হ্যাপীর পাশে দাঁড়াতে। তাকে নিয়ে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে। তাকে সবাই মিলে একঘরে করে রেখেছে, এটা ঠিক নয়।” আর এ বিষয়ে কারও করুনা চান না হ্যাপী। তিনি জানান, “এটা সত্য যে, অনেকেই আমাকে ঘৃণা করেন। কিন্তু তাদের বোঝা উচিত কতটা নিরুপায় হয়ে এসব বিষয় নিয়ে মামলা করতে বাধ্য হয়েছি। আমি তো সেইসব মেয়ের প্রতিনিধিত্ব করেছি যারা মুখ বুঝে ধনীর দুলালদের অনেক গঞ্জনা-লাঞ্ছনা সহ্য করে। সব শেষে এটাই বলতে চাই, হ্যাপী ছিল আছে এবং থাকবে।”
শিরোনাম:
শনিবার , ২৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
