চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সিএনজি দুর্ঘটনায় ৫ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। সোমবার দুপুর ১টায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসান খানের মেয়ে রিপু আক্তার বিষ পান করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেয়। সোমবার দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে সিএনজি স্কুটার যোগে বাড়ি যাওয়ার পথে সিএনজি চালক ওভারটেক করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির সাথে লেগে গিয়ে উল্টে যায়। এসময় সিএনজি চান্দ্রা কলেজের এইচ.এস.সির ছাত্রী রিপু আক্তার (১৬) হাওয়া বেগম (৪০), সাবিনা ইয়াছমিন (১৬), শহিদ গাজী (৫০) ও সিএনজি চালক আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালে এসে তাদের খোজখবর নিয়ে ঔষুধপত্র কিনে দেয়। গুরুত্বর আহত অবস্থায় রিপু আক্তারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

