রফিকুল ইসলাম বাবু, ॥
চাঁদপুর হাইমচর উপজেলার গন্ডামারা চরভাঙ্গা এলাকায় গাছ থেকে পরে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানাযায়, মঙ্গলবার বিকালে হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে জাহেদ (১১) খেলার ছলে বন্ধুদের সাথে গাছে উঠে। এ সময় হটাৎকরে পা পিছলে মটিতে ছিটকে পরে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয় এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাইচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তার অবনতি দেখলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসা অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত কিশোরের বাবা একজন খেটে খাওয়া মানুষ বলে জানান এলাকাবাসি।

