শাহরিয়ার খান কৌশিকঃ চাঁদপুর শহরের ট্রাক রোডে পুলিশের বাসায় চুরির ঘটনায় ডিবি পুলিশের ঝটিকা অভিযানে মামলার প্রধান আসামী সালাউদ্দিন (২৪) কে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টায় আলীম পাড়ার আলামিন স্কুলের ছাত্রী শাখার সামনে থেকে ডিবির এএসআই আহসানুজ্জামান লাবু মূল হোতা সালাউদ্দিন বকাউল (২৫) কে আটক করে। আটককৃতকে চাঁদপুরের সদর এসি ল্যান্ড চৌধুরী আশরাফুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করে। এছাড়া আটককৃত আসামীকে চুরির ঘটনায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা যায়, ঢাকা গুলসান থানার কনস্টেবল মহসিন চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে টিন সেট একটি বাসায় সপরিবারে থাকতেন। গত ১৭ তারীখ রাতে ট্রাকরোডের কুখ্যাত চোর,ছিনতাইকারী,চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হারুন বকাউলের ছেলে সালাউদ্দিন বসায় প্রবেশ করে। গভীর রাতে কনস্টেবল মহসিনের ঘরের আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ন নগদ ৭০ হাজার টাকা ও ৫টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। এসময় কনস্টেবল মহসিনের স্ত্রী ও শশুর সুলতান খান ঘরে ঘুমিয়ে ছিলেন। চোরের উপস্থিতি টের পেয়ে তারা চিৎকার করলে চোর চক্রের হোতা সালাউদ্দিন পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় শশুর সুলতান খান বাদী হয়ে চুরির মামলা দায়ের করলে সে আরো ক্ষিপ্ত হয়ে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। মামলার তদন্তকারী কর্মকতা এসআই রফিক ও ডিবি পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাকে ধরতে পারেনি। অবশেষে গত মঙ্গলবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ২ পুড়িয়া গাজা সহ আটক করে। তার আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

