
শওকত আলী:
রাত পোহালেই চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন।দলীয় প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তিন প্রার্থীর জোরালো প্রচারনায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন । প্রার্থীরা হচ্ছেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী (মোবাইল) ,ঢাকা দক্ষিন মহানগর আ’লীগেরন সহ- সভাপতি অ্যাড: নুরুল আমিন রুহূল (ঘোড়া) ও সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী (আনারস) । জেলার বিভিন্ন উপজেলায় নেতা কর্মীদেরে মধ্যে চলছে সর্বশেষ আলাপ আলোচনা, কে হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান?
এখানে তিন প্রার্থী থাকলেও মূলত মোবাইল এবং ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হবে বলে জেলার বিভিন্ন স্থান ঘুরে ভোটারদের সাথে আলাপ করে এমনটাই বুঝা যাচ্ছে। তবে আনারাস মার্কার ভোটাররা নিরব বিপ্লবের কথা বলছেন। তবে কে হাসবেন শেষ বিজয়ের হাসি তার জন্য অপক্ষো করতে হবে আগামীকাল ( ২৮ তারিখ) সন্ধ্যা পর্যন্ত।
জেলা পরিষদ চেয়ারম্যান পদেও নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৫ এমপি দু প্রাথীর পক্ষে পরোক্ষ ভাবে অবস্থান নিয়েছেন । চেয়ারম্যান পদে মোবাইল ও ঘোড়া প্রতীকের দু প্রার্থী কেন্দ্র দখল আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্য বিবৃতি আর পাল্টা বিবৃতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভোটের ময়দান । দু চেয়্যারমান প্রার্থী ওচমান গনি পাটওয়ারী ও ইউসুফ গাজী স্থানীয় সাংসদ ডা:দিপুমনির জন্য বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো সংস্কার ও নির্মানের জন্য প্রাপ্ত অর্থ চাঁদপুর ও হাইমচর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ও মাঝে প্রদানের আম্বাস দিয়েছেন এমপির ভাই ডা: জেআর ওয়াদুদ টিপু।নির্বাচনের পূর্বাহ্নে ঘোড়া প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিনের উপস্থিতিতে ভোটারদেরও প্রভাবিত করেছেন বলে অভিযোগ করেছেন এই দু প্রার্থী । অপর দিকে স্থানীয় এমপি ডা: দিপুমনির বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে বলে দাবী করেছেন চাঁদপুর সদরও উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান।তারা জানান মোবাইল ও আনারস প্রতিকের প্রার্থী কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করে নির্বাচন আচরন বিধি লংঘন করে যাচ্ছেন। এদিকে ঘোড়া প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট নুরুলআমিন রুহুল সুষ্ঠ ভোট নিয়ে সংশয় প্রকাশ করে মোবাইল প্রতিক প্রার্থীর ঘনিষ্ঠ আতœীয় নির্বাচনকমিশনার কে দিয়ে নির্বাচন প্রভাবিত করছেন বলে সংবাদ সম্মেলনে জানান । পাশাপাশি জেলার ছয়টি ভোট কেন্দ্র অত্যান্ত ঝুকিপূর্ণ বলে দাবী করে রিটানিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন ।
জেলা রিটানিং কমকর্তা জানান, নির্বাচন সুষ্ঠ করার লক্ষে সকল ব্যাবস্থা নেওয় হেেয়ছে।
