
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নৌ-পুলিশ চাঁদপুরের মেঘনার মোহনায় অভিযান চালিয়ে ৪টি যাত্রীবাহি লঞ্চ থেকে ৪০মন জাটকা আটক করেছে। শুক্রবার গভীর রাতে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো:শহীদুল ইসলাম গোপন
সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চলন্ত লঞ্চে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এম.ভি কর্নফুলি-১,ফারহান-৪,ফারহান-৬ ও সাব্বির-২ হতে ৯টি ঝুঁড়িতে থাকা ৪০মন জাটকা আটক করতে সক্ষম হয়। জাটকার অনুমানিক মূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা । জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট নারায়ন পালের উপন্থিতে ছোট সাইজের জাটকা এতিমখানা,মাদ্রাসা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয় এবং বড় সাইজের টেম্পু ইলিশ জেলা পরিষদের কোল্ড স্টোরেজে মজুত করে রাখা হয়। এ সময় মতলব উপজেলা মৎস্য কর্তকতা মো: নজরুল ইসলাম উপন্থিত ছিল। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো:শহীদুল ইসলাম জানান,দেশের স্বার্থে দেশের উন্নয়র্নে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।
