স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭মার্চ শনিবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন জাতীয় শিশু দিবস এর তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী সম্পর্কে জানতে পারবে। তিনি আরও বলেন শিশুদের ও শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী কলেজ এর সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র সহ: শিক্ষক ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: মামুন আল হাসান, যুবলীগ নেতা মো: আবুল কাশেম ক্বারী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উর্মী জাহান তৃষা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: নুরুল বাতেন, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মামুনুর রশিদ, মো: লুৎফুর রহমান, সহ. শিক্ষিকা হালিমা আক্তার, বিপুল চন্দ্র নন্দী, মো: মামুন হোসেন, সহকারি লইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম। কলেজের সহ: লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহ: মো: মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও শহীদুল ইসলাম।। এছাড়াও অনুষ্ঠানে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ও কলেজের গভনির্ং বডির প্রাক্তন সদস্য অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জিলানী চিশতী কলেজ এর প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী ।
সবশেষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মো: হারুন-অর রশিদ। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
