স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর সদর হরিণাঘাট নৌ-ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ৪ জেলের আর্থিক জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির আইসি গিয়াস উদ্দিন জানান,গত ১৮ এপ্রিল নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে বহরিয়া এলাকা থেকে চারজন জেলেকে আটক করে চাঁদপুর লঞ্চঘাটস্থ সদর নৌ-থানায় সোপর্দ করা হয়।এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়েছে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা সুলতান খান হীরামনির ভ্রাম্যমান আদালত ১জনকে পাঁচ হাজার টাকা এবং ৩জন জেলেকে তিন হাজার টাকা জরিমানা অর্থ আদায় করে ছেড়ে দেয়া হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, জাটকাসহ ইলিশ অভয়াশ্রম রক্ষায় হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি এ পর্যন্ত ২০ জন জেলেকে আটক করে জেল- জরিমানা দন্ড দেয়ার ব্যবস্থা করেছেন। জব্দ করেছেন প্রায় দেড় থেকে দুই লাখ মিটার কারেন্টজাল।
