স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন,চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির (২০১৮-২০১৯) নির্বাচন আগামীকাল ২৭ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর প্রেস ক্লাবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি ও বর্তমান সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক চেীধুরী ইয়াছিন ইকরাম ।
প্রাপ্ত তথ্য অনুয়ায়ী- আসন্ন নির্বাচনের ভোটার সংখ্যা ৩৫। এবারের প্রার্থী সংখ্যা ১৭ জন।
১০টি পদের মধ্যে ৫টি পদে ইতিমধ্যে ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের কুমিল্লার কেএম মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দৈকিন চাঁদপুর প্রতিদিন ও চাঁদপুর টাইমস এর আশিক বিন রহিম ও দপ্তর সম্পাদক পদে ইলশে পাড়ের সজীব খান ও সদস্য পদে যথাক্রম দুজন চাঁদপুর কণ্ঠের বাদল মজুমদার ও চাঁদপুর দিগন্তের কেএম সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । আর ২টি পদে পদাধিকার বলে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যকরি সদস্য হয়েছেন।শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মূলত সভাপতি/সাধারণ সম্পাদকসহ ৫ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন।
এরা হলেন-২ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক, ২জন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২ জন কোষাধ্যক্ষ। এটি এ সংগঠনের ৪র্থ নির্বাচন। ২০১৮-২০১৯ বছরের সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-মিজান লিটন ও একে আজাদ । সহ-সভাপতি পদে কবির হোসেন মিজি ও এমএম কামাল। সাধারণ সম্পাদক পদে অভিজিৎ রায় ,তালহা জুবায়ের, শেখ আল মামুন, ও এসএম সোহেল। সিনিয়র যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক ও সাইদ হোসেন অপু । কোষাধ্যক্ষ পদে শরীফুল ইসলাম ও মাও.আবদুর রহমান গাজী ।
বর্তমান সভাপতি এমএ লতিফ বলেন,‘ চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সংগঠনটির ঢাকা কেন্দ্রিয় কমিটি রয়েছে। মাঠ পর্যায়ে চাঁদপুরে বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও শৃংখলা বজায় রাখা ,নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে একে অপরকে সহযোগিতা ও সহমর্মিতায় এগিয়ে আসা ইত্যাদি বিষয়েই চাঁদপুরে এ সংগঠনটির মূল লক্ষ্য।’
এমএ লতিফ আরো বলেন,‘ চাঁদপুরের আরো দু’টি ভ্রাতৃপ্রতীম সাংবাদিকদের সংগঠন চাঁদপুর প্রেস ক্লাব ও চাঁদপুর টিভি ফোরামের সকল সদস্যদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে দায়িত্ব পালনে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যগণ এক ও অভিন্ন ধারায় চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
প্রসঙ্গত, ২০০৬ সালে চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে । সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তারা হলেন : আলম পলাশ, বাদল মজুমদার, এম এ লতিফ । সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা, কে এম মাসুদ ও চেীধুরী ইয়াছিন ইকরাম ।
