শাহরিয়ার খাঁন কৌশিক।। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় শহরের রসুই ঘর চাইনিজ রেস্টুডেন্টে নিবন্ধনের মাধ্যমে দ্বীন ব্যাপী জেলা প্রতিনিধি সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
USAID এবং UKAID. এর অর্থায়নে অনুষ্ঠিত এই প্রতিনিধি সন্মেলনে নির্বাচন, অভ্যন্তরীন জনগন, যোগ্য জনপ্রতিনিধি মনোনেয়ন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী ও শান্তিতে বিজয় এই ৫টি বিষয়ের উপর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ন মতামত ও সুপারিশমালা উপস্থাপন করেন। যার আলোকে আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় চাঁদপুর আওয়ামীলীগের গুরুত্বপূর্ন ইসতেহার তৈরিতে সহায়ক হবে।
এছাড়া শান্তিরপূর্ন নির্বাচন পরিচালনার জন্য শান্তিতে বিজয় শপত পাঠ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন, উদ্ধোধনী উনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুনঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও সহায়তা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র রিজিওনাল কো- অর্ডিনেটর আবুল বাশার ও প্রোগ্রাম সহকারী মর্তুজা জাহান।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের জেলা ও উপজেলা প্রায় দুই শতাধীক নেতা কর্মী এই প্রতিনিধি সম্মেলন অংশগ্রহন করেন।
