শাহরিয়ার খাঁন কৌশিক ।। চাঁদপুর বাবুরহাটে সড়ক ও জনপথ এর জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করেছে স্থানীয় ব্যবসায়িরা।
রবিবার দুপুরে বাবুরহাট মোবারক মার্কেটের শতাধীক দোকান মালিক ও ব্যাবসায়িরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কার্যালয়ে গিয়ে এই স্বারকলীপি প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান কাছে দুপুর ১২ টায় স্বারকলীপি প্রদান করেন।
এর পর দুপুর ১ টায় পুলিশ সুপার জিহাদুল কবির এর কার্যালয়ে গিয়ে তার হাতে বাবুরহাট মোবারক মার্কেটের শতাধীক দোকান মালিক ও ব্যাবসায়িরা স্বারকলীপি প্রদান করেন।
চাঁদপুর পৌরসভার ১৪ ওয়ার্ড বাবুরহাট পেন্নাই সড়কের পূর্ব পাশে মোবারক মার্কেটের প্রবেশ মুখ বন্ধ করে সড়ক ও জনপদের এর জায়গা দখল করে অবৈধ দোকান নির্মান করছে একটি দখলবাজ চক্র।দোকান নির্মানের পূর্বেই দখলবাজরা বাবুরহাট এলাকার রহমান শেখ সহ বেশ কয়েকজনের কাছে দোকান ১০ লক্ষ বিক্রী করেছে বলে জানা গেছে।
দখলবাজদের খুটির জোর কোথায়! জানতে চায় সাধারন মানুষ।
সওজের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ৩দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করে। কিন্তুু ৩দিন অতিবাহিত হবার পরেও সড়ক ও জনপদের এর জায়গায় অবৈধ দোকানপাট এখনো সরায়নি দখলবাজরা।
তাই সড়ক ও জনপদের এর জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করতে মোবারক মার্কেটের শতাধীক দোকান মালিক ও ব্যাবসায়ী সড়ক ও জনপথ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কার্যালয়ে গিয়ে এই স্বারকলীপি প্রদান করেন।
উল্লেখ্য,বাবুর হাটের শেখ বাড়ির সরকারী দলের নামধারী জনৈক নেতা ১৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক বাবুরহাটের ক্যাডার ছত্তার মালের ছেলে কাউছার মালকে দোকানটি করান জন্য দায়িত্ব দেয়। যুবদল নেতা কাউছার মাল স্থানীয় সন্ত্রাসীদের পাহারায় রেখে দোকানটি নির্মান কাজ শেষ করে। সরকারী দলের সেই নেতা গুনরাজদীর মামুন নামে এক ব্যাক্তীর নামে সড়ক ও জনপদের এর জায়গা জেলা পরিষদের কাছ থেকে ২০১৫ সালের লীজ নিয়েছে এমন একটি ভুয়া কাগজ দেখিয়ে এই দোকান নির্মান করছে। মামুন পাটওয়ারীর নাম ব্যবহার করে এই দোকান নির্মান করছে দখলবাজ ভূমিদসুরা। সওজের কার্য সহকারি নাছির উদ্দিন আহাম্মেদ দোকান নির্মানের শেষ টুকু কাজ বাঁধা দেয়। সড়ক ও জনপদের এর জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদ না করলে বর্তমান সরকারের মানসন্মান ক্ষুন্ন হবে মনে করেন সাধারন জনগন।
এই ব্যাপারে সড়ক ও জনপদের নির্বাহী কর্মকর্তা শুভ্রত্ত দত্ত জানায়, এই অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার হবে। আমরা উচ্ছেদ অভিযান করে ব্যাবস্থা গ্রহন করবো।
