
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজার সংলগ্ন মহিউদ্দিন দুলাল পাটোয়ারী বাড়ির উদ্যোগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাইট মিনি ব্যাডমিন্টন ফাইনাল খেলা পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চান্দ্রা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিন দুলাল পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, এলাকর যুব সমাজ কে মাদকমুক্ত, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ সকল অপরাধ থেকে মুক্ত থাকার জন্য আজকের এ খেলার আয়োজন আমরা করেছি। আমাদের কাজের পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে খেলাধুলা চর্চা করতে হবে। সবসময় খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। ক্ষুদ্র খেলা থেকে ভালো ফারফরমার্স করতে পারলে, একদিন জাতীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহনের সুযোগ পেতে পারেন। আজকে যারা প্রথম স্থান বিজয়ী হবেন তাঁদের কে পুরস্কৃত করা হয়েছে এবং আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত সন্মানিত অতিথিদের জন্য ক্রেষ্ট প্রধান করেছি। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতায় আজকের খেলাটি সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত ।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বাংলাদেশ আওয়ামী লীগের তৃনমুলের একজন কর্মী হিসেবে নিজেক গর্ভিত বোধ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ বিল্লাল পাটোয়ারী,ইউছুফ পাটোয়ারী, ইলিয়াছ পাটোয়ারী, মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ইবু সহ এলাকার সকল গর্নমান্য ব্যক্তি বর্গ। এদিকে দূর দুরান্ত থেকে আগত দর্শনার্থীরা খেলা উপভোগ করেন। খেলা শেষে বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহিউদ্দিন দুলাল পাটোয়ারী কে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
খেলায় অংশ নেয়, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহিউদ্দিন দুলাল পাটোয়ারী একাদশ বনাম মোঃ মাকছুদ একাদশ। খেলার আয়োজন ছিলেন, মোঃ বাদশা পাটোয়ারী, শাওন পাটোয়ারী, পারভেজ পাটোয়ারীসহ আয়োজকগন ও খেলোয়াবৃন্দ।
চাঁদপুরনিউজ/ এমএমএ/
