জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে
আজ চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও জেলা পরিষদের সকল সদস্যকে গণসংবর্ধনা প্রদান করবে চাঁদপুর জেলা যুবলীগ। আজ ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠানটি শুরু হবে। এ উপলক্ষে চাঁদপুর জেলা, বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি। প্রধান আলোচক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান (কালু) ভূঁইয়া। অনুষ্ঠানে যুবলীগ তথা বৃহত্তর আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউ
