অভিজিত রায় ॥ চাঁদপুরস্থ কচুয়া বাসীর সাথে মেয়র প্রার্থী উদ্দিন আহম্মেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি। তিনি তার বক্তব্যে বলেন াদয়িত্ব বোধ থেকেই কচুয়াবাসী মেয়র প্রার্থী নাছিরকে সমর্থন দিয়েছে। কারন তিনি এক জন ভদ্র ও সজ্জন ব্যাক্তি। তার বিরুদ্ধে কোন প্রকার দূর্নিতীর কথা আমরা শুনিনি বা কারো সাথে অভদ্র আচরন করছেন। একটি দূনির্তী মুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই দল মেয়র প্রার্থী নাছির উদ্দিনকে সমর্থণ দিয়েছে। আমরাও একজন কর্মদক্ষ মানুষকে পৌর মেয়র হিসেবে পেতে চাই। তিনি সভায় উপস্থিতির উেেদ্দশ্যে আরো বলেন আপনার হাত তুলে আমার সাথে নিশ্চয় এক মত হবেন প্রার্থী হিসেবে নাছির উদ্দিন সঠিক ব্যক্তি। চাঁদপুর পৌরবাসীর জন্য মেয়র নাছির উদ্দিন পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করেছেন। রাস্তা ঘাটকে করেছেন পৌরবাসীর সাচ্ছন্দে চলাচল উপযোগী। দেশের অনেক জেলাতে অনেক মেয়র আছেন কিন্তু ওনার মতো কেউ দেশের হয়ে ১৭ বার বিদেশের বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নিয়েছেন। আপনারা গাজীপুর পৌর মেয়রে দিকে তাকান তিনি বর্তমানে দূর্নিতীর মামলায় জেল হাজতে আছেন। তিনি জাতীয় রাজনীতি কথা উল্লেখ করে আরো বলেন, আজ খালেদা জিয়া রাজনৈতিতে আত্মহত্যা করে আছেন। দে ও গণতন্ত্রকে যিনি বিশ^স করেন তা তার রাজনৈতিক আত্মহত্যা অবশ্যই হবে। তার এই রাজনৈতিক আত্মহত্যার কারনে তথাকতথি বিএনপির রাজনীতি সন্ডা ও গুন্ডাদের হাতে চলে যেতে পারে।
সভায় বক্তব্য রাখেন সভার মধ্যমনি মেয়র প্রার্থী উদ্দিন আহম্মেদ। কচুয়া উপজেলা পরিষদ চেয়রম্যান ও চাঁদপুরস্থ কচুয়া ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, , জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, আইনজীবী মোঃ মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মতবিনিময় সভার বিশেষ অতিথি জেলা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, কাউন্সিলর প্রার্থী ফরিদা ইলিয়াছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

