ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা শনিবার বিকালে দলিল লেখক সমিতি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর ছাত্তার পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফর আলী সওদাগর, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন ও শাহ আলম (আরিফ)’র যৌথ পরিচালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান আবু সাহেদ সরকার, রীনা নাসরিন, জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. জয়নাল আবদীন প্রধান, যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ৩নং ইউপি চেয়ারম্যান মাও. শরাফত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, সোহেল চৌধুরী, ওমর ফারুক ফারুকী, ইসকান্দার আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
