
স্টাফ রিপোর্টার ॥
বাকিলা যুবধারা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর চেক, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সমিতির প্রধান কার্যালয়ের সম্মুখে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য শাহজাহান মাষ্টারের সভাপতিত্বে ও সমিতির ব্যবস্থাপনা পরিচালক জুলহাস মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।
তিনি বলেন, চাঁদপুরে অনেক সমবায় সমিতি রয়েছে তার মধ্যে যুবধারা বহুমূখী সমবায় সমিতিটি অন্যতম বলে আমি মনে করছি। কারণ বর্তমানে অনেক সমিতিই আছে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে চলে যায়। যার কারনে গ্রাহকরা তাদের ধারা প্রতারিত হয়। কিন্তু এ সমিতিটি গ্রহকদের সঞ্চয় ও লভ্যাংশের টাকা অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে পৌছে দিচ্ছে। এটি আসলেই সত্যিকারে প্রশংসার দাবীদার। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মানুষের এক সময় অনেক উপকারে আসে, যা আমরা অনেকেই বুঝতে পারি না। যখন পাই তখনি এর স্বাদ বুঝতে পারি।
তিনি আরো বলেন, আপনারা আজ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষা উপকরন উপহার দিচ্ছেন এটিও শিক্ষার্থী ও তার অভিভাবকদের মনে রাখার মতো। আমি আপনাদের ও এ প্রতিষ্ঠানের উত্তোরত্তোর সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদাক জি.এম. শাহীন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী।
বক্তব্য রাখেন, জেলা সমবায় পরিদর্শক মোতালেব খান, উপজেলা সমবায়ী কর্মকর্তা আলো রাণি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশেদ আলম দুলাল মষ্টার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম টুটুল, বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেন মজুমদার।
আলোচনা শেষে চেক ও শিক্ষা উপকরণ বিতরনের সময় অংশগ্রহন করেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দি-ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচলাক এস.এম. শাহ আলম রবিন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কমকর্তা, কর্মচারী, গ্রাহক ও সুধিজন।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রাহকদের সঞ্চয় আমানাতের (ডিপিএস) ৫ বছর পূর্ণ হওয়া প্রায় শতাধিক গ্রহককে মূলধন সহ লভ্যাংশের চেক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্ঠা বাকিলা ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ. নাফের শাহ।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
