
রফিকুল ইসলাম বাবু ঃ
শিক্ষার্থীদের গায়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত টিন ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও তদন্ত করা হয়। চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান জানালেন অন্য যে কেউ যে কোনো কাজ করতে পারেন কিন্তু জনপ্রতিনিধিদের দ্বারা এ কাজ গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় কোনো আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। গত ৩০জানুয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে মানবসেতু পার হন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী এঘটনায় দুই তদন্ত টিন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে। শনিবার দুপুরে বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকদের মতামত গ্রহণ করেন। পরে এ ব্যাপারে মন্ত্রণালয়ে রিপোর্ট দেয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। চাঁদপুরের সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জাামন বললেন সাধারণ মানুষ যা করতে পারেন জনপ্রতিনিধিদের দ্বারা তা করা অনুচিত। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,শিশু আইনের ৭০ ধারায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনা রুজুকৃত দুইট মামলার আসামীদেরই ধরতে পুলিশ কাজ করছে। যেহেতু দুই ভাবে তদন্ত চলছে সেতু সঠিক বিচার দাবি প্রত্যাশা করা হলেও জেলা পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
