
সংবাদ বিজ্ঞপ্তি ॥
আগামীকাল ২১ ফেব্রুয়ারী রোজ মঙ্গল বার বিকাল ৩ টায় শহরের বিপনীবাগ পার্টি হাউজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও জেলা সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হবে। আজ সংগঠনের ২০১৭ শেষনের নতুন জেলা কমিটি ঘোষনা করা হবে। জেলা সম্মলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ- সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
জেলা সম্মেলন থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন পুনারায় চালু করার দাবীতে এবং সুপ্রীম কোর্ট এর সামনে গ্রীকদেবীর মূর্তি অপাসারনের দাবী জানিয়ে নতুন কর্মসূচি আসতে পারে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখা, থানা, ইউনিয়ন সহ সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক শেখ রায়হান মুহাম্মাদ আকতার। তিনি সম্মেলন সফলের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
