প্রতিনিধি
মতলব পৌরসভার কলেজ রোডে গতকাল ২০ ডিসেম্বর দুপুরে পাগলা কুকুরের কামড়ে সঙ্গীত শিল্পীসহ দুই ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলেন কলাদী এলাকার সঙ্গীত শিল্পী রাখাল মজুমদার (৬৫) ও সততা বেকারীর কর্মচারী সাগর (১৭)।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন মতলব পৌর এলাকায় একটি পাগলা কুকুর কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সামনে কলাদী এলাকার মৃত মনমোহন মজুমদারের ছেলে সঙ্গীত শিল্পী রাখাল মজুমদার ও সততা বেকারীর সামনে দাঁড়িয়ে থাকা বেকারীর কর্মচারী সাগরকে কামড় দেয়। আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসা হলো ডাঃ সানোয়ার খান তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
